কথা হবে চোখে-চোখে

৬ জুলাই, ২০১৯ ০০:২০  
চোখে চোখ রেখে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপেল। ভিডিও কলিংয়ে ‘আই-কনটাক্ট’ নিশ্চিত করতে চালু করছে নতুন ‘অপারেটিং সিস্টেম-১৩’।ন https://twitter.com/WSig/status/1146146914985009154 অপারেটিং সিস্টেমের নতুন এই আপডেটের ফলে ভিডিও কলিংয়ের সময় মনে হবে দুজন দুজনের চোখে চোখ রেখে কথা বলছেন। যদিও বাস্তবে কিন্তু তারা স্ক্রীনে তাকিয়েই কথা বলবেন। অর্থাৎ অ্যাপেলর নতুন এই সিস্টেমে ‘ফেক আই-কনটাক্টের’ তৈরি হবে। আর কথা বলার সময় মনে হবে দুজনের মধ্যে ‘আই-কনটাক্ট’ হচ্ছে। তবে এই ফিচারটি শুধুমাত্র অ্যাপেলের ডিভাইস আইফন এক্সএস এবং এক্সএস ম্যাক্স ডিভাইসে পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ফিচারটির বেটা সংস্করণ প্রকাশ হয়েছে বলে জানিয়েছে ম্যাকরিউমার ইউটিউব চ্যানেল। ভেরিফয়েড টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্লায়োসিটি’র মাইক রানডেল, উইল সিগমন এবং ডেভ চুকিন।